Print

Broadcasting News Corporation

তারাকান্দায় শিশুকে রেখে মা উধাও

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৩ , ৯:৪৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৩, ৯:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের তারাকান্দায় টয়লেটে যাওয়ার কথা বলে এক বছরের একটি ছেলে শিশুকে একটি বাড়িতে রেখে উধাও হয়েছেন এক নারী। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির সূত্র ধরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দুপুরের দিকে বোরকা পরা একজন নারী ধারাকান্দি গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে আসেন। সেখানে গিয়ে আলমগীরের স্ত্রী রবিলা খাতুনকে ওই নারী বলেন, আশপাশে কোথাও টয়লেট নেই। আমার টয়লেটে যাওয়া লাগবে। বাচ্চাটাকে একটু রাখেন। আমি টয়লেট সেরে যাওয়ার সময় নিয়ে যাব। এই কথা বলে ছেলে-শিশুটিকে কোলে রেখে ওই নারী বাড়ি থেকে বেরিয়ে যান। পরে অনেক খোঁজ করেও শিশু সন্তানটির বাবা-মায়ের কোনও সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর শিশুটিকে নিয়ে তারাকান্দা থানায় যান রবিলার স্বামী আলমগীর হোসেন। রাত ১০টার দিকে তিনি একটি জিডি করেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে, কৌশলে ওই নারী তার সন্তানকে রবিলা খাতুনের কাছে দিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একইসাথে শিশুটির প্রকৃত অভিভাবককে খোঁজে বের করার চেষ্টা চলছে।

Post Views: 482

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত