ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন ও ৬টি ইটভাটা হতে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বায়ুদূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি ইটভাটা হতে মোট ১০ লাখ টাকা এবং চাঁদপুরের মতলব উত্তর এলাকায় ৪টি ইটভাটা হতে মোট ১০ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া ঢাকার মতিঝিল এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৭ টি যানবাহন হতে মোট ২১ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক পরিচালিত বায়দূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত