Print

Broadcasting News Corporation

প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থী শিক্ষাবৃত্তি আর উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৩ , ১১:৩৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১১, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বান্দরবান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন। আর এই বোর্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিয়ে তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বান্দরবান অরুন সারকী টাউন হল অডিটোরিয়ামে বান্দরবান পার্বত্য অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন আর তারই কারণে আজ এই বোর্ডের মাধ্যমে প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পাচ্ছে আর উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা (উপ-সচিব) মোঃ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলমসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান জেলার সাত উপজেলা থেকে নির্বাচিত ৭২৫জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন মন্ত্রী।

Post Views: 584

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত