Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২৩ , ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিকে ফাউন্ডেশন ও সিবিসিপিসি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জিকে ফাউন্ডেশনের আয়োজনে এতিম, অসচ্ছল ও অসহায়দের সম্মানে পিঠালীতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাইদুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা, বীর-মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা বিশিষ্ট সমাজসেবক আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার প্রমুখ। একই সময় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত উপজেলার সকল সমাজ-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা, সভাপতি, গ্রাম কল্যাণ স্বেচ্ছাসেবক, ওয়ার্ড কল্যাণ স্বেচ্ছাসেবক ও অতিথিদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সানফ্লায়ার কিন্ডার গার্ডেন স্কুলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান প্রমুখ। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন আয়োজিত একাডেমি মোড়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Views: 464

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত