Print

Broadcasting News Corporation

বিএসএফ এর নিক্ষেপ করা বোমার আঘাতে বাংলাদেশী কৃষক আহত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২৩ , ১১:৩৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৩, ২০২৩, ১১:৩৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত এলাকায় বিএসএফের ছোড়া ককটেল সাদৃশ্য নন মিথাল বোমার আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশী কৃষক আহত হয়েছে। আহত কৃষক রবিউল ওই এলাকার ঝড়ু মোহাম্মদের ছেলে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে রবিউল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুত্বর দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সূত্রে জানা যায়, দুপুরে আটোয়ারীর সোনাপাতিলা বিওপি ও ভারতের ভাইরা পাড়া সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে নিজ মরিচ ক্ষেতের পাশের জমিতে পলিথিন কাগজে পাঁকা মরিচ শুকাতে দেন রবিউল ইসলাম নামে ওই কৃষক। পরে ভারতের ৫/৬ জন বিএসএফ সদস্য ওই কৃষকের মরিচ তুলে নিয়ে যেতে শুরু করে। এসময় বাঁধা দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের দিকে উদ্দেশ্য করে গুলি সাদৃশ্য কিছু একটা নিক্ষেপ করে। এসময় আঘাত পেয়ে ঘটনাস্থলে মাটিয়ে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন তিনি। পরে পরিবারের সদস্যরা এসে কৃষক রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পঞ্চগড়-১৮ বিজিবির সিও লে. কর্নেল মাহফুজুল হক নন মিথাল বোম নিক্ষেপে আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

Post Views: 468

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত