Print

Broadcasting News Corporation

বিরামপুরে কোচ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২৩ , ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৬, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে নাবিল পরিবহন নামের নৈশ কোচের সঙ্গে বিপরীত মুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কোচ চালক গোলাম রব্বানী (৩৫) ও ট্রাক চালক আজাদ (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে ১২ জন আহত হয়েছেন, এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৬ এপ্রিল) ভোর ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার দিওড় বটতলি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোচ চালক গোলাম রব্বানী জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকার আব্বাস আলীর ছেলে এবং ট্রাক চালক আজাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী নাবিল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি দিনাজপুর যাওয়ার পথে বিরামপুর উপজেলার দিওড় বটতলি ও বিজুল বাজারের মাঝখান এলাকায় আসলে অপরদিক থেকে আসা সবজি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাস চালক রব্বানী ও ট্রাক চালক আজাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খরব পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ওই দুইটি মরদেহ উদ্ধারসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাসচালক ও ট্রাক চালককে মৃত ঘোষণা করেন। এতে গুরুত্বর আহত কোচের যাত্রীদের দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post Views: 510

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত