Print

Broadcasting News Corporation

কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২৩ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৭, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

কলকাতা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন ‘মুজিবনগর দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন। বাংলাদেশের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকরের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুক্তিযুদ্ধ চলাকালীন সরকার কলকাতায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে। দিনের কর্মসূচি অনুযায়ী সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনান যাথক্রমে কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন। মুজিবনগর দিবস নিয়ে আলোচনা করেন প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন। আলোচনায় উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁর সুযোগ্য সহযোদ্ধারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। সে সরকারের দাপ্তরিক কার্যক্রম কলকাতা থেকে পরিচালিত হলেও সরকার শপথ নিয়েছিল বাংলাদেশ ভূখন্ডে। মুক্তিযুদ্ধকালীন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা সৃষ্টিতে এ শপথ অনুষ্ঠান বড় বার্তা দিয়েছিল। বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Post Views: 456

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত