Print

Broadcasting News Corporation

মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৩ , ১০:৫৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৃত্যুদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আবদুল কুদ্দুছ (৬০)। তিনি সেনবাগ উপজেলার পশ্চিম আহম্মদপুর গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে। বৃহস্পতিবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেনবাগ থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন যশোর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ২০০৯ সালে দায়ের করা মামলা নং১১৩ আদালত তাকে মৃত্যু দণ্ডাদেশের রায় এবং ৫০হাজার টকা জরিমানা করে। রায় ঘোষণার পর থেকে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো। বৃহস্পতিবার ভোরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে।

Post Views: 464

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত