Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে গরীব অসহায় ও এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৩ , ১১:০২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বোদা উপজেলায় ১১’শ জন গরীব- অসহায় ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পায়জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দাখিল মাদ্রাসা মাঠে রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মি আক্তার মনির পক্ষে এই ঈদ সামগ্রী বিতরণ করেন ময়দানদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস ওয়াহিদ লাবণ্য। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের অসহায়, গরিব মানুষের পাশে দাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সহধর্মিণী শাম্মি আক্তার মনি ১১’শ জন মানুষের পাশে দাড়িয়ে এই ঈদ উপহার বিতরণ করে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা। জেলা ছাত্র লীগের সহ সভাপতি আব্দুর রহিম রিপন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ময়দানদিঘী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Views: 728

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত