Print

Broadcasting News Corporation

বিদেশ থেকে ফোনেই মিলছে ভূমিসেবা

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৩ , ৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী বাংলাদেশিরা এখন চার ধরনের ভূমিসেবা বিদেশ থেকেই গ্রহণ করছেন। এসব ভূমি সেবার মধ্যে রয়েছে ‘নাগরিক ভূমিসেবা ২৪/৭’ (কাস্টমার কেয়ার), খতিয়ান/নামজারি খতিয়ানের সত্যায়িত কপি, মৌজা ম্যাপের সত্যায়িত কপি এবং ভূমি উন্নয়ন কর প্রদান। বিদেশ থেকে ভূমিসেবা হটলাইন ১৬১২২-এর লং-কোড +৮৮০ ৯৬১২-৩১৬১২২ এ ফোন করে ২৪ ঘণ্টার যেকোনো সময় কিংবা ফেসবুকে (www.facebook.com/land.gov.bd) মেসেজ কিংবা কমেন্ট করে প্রবাসীরা এখন ভূমি বিষয়ক প্রশ্নের উত্তর জানতে পারছেন এবং বিবিধ অভিযোগ দিতে পারছেন। এছাড়া, উপরের একই নম্বরে ফোন করে কিংবা স্মার্ট ভূমিসেবা পোর্টালে (www.land.gov.bd) গিয়ে খতিয়ান/নামজারি খতিয়ানের সত্যায়িত কপি ও মৌজা ম্যাপের সত্যায়িত কপির জন্য প্রবাসীরা আবেদন করলে বাংলাদেশের ডাক বিভাগ বিদেশে প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় এসব পৌঁছে দিচ্ছে। একইভাবে ফোন করে কিংবা পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে বিদেশ থেকে ভূমি উন্নয়ন করও দিচ্ছেন প্রবাসীরা।
পর্যায়ক্রমে প্রবাসীদের আরো কিছু ভূমিসেবার আওতায় নিয়ে আসা হবে, এর মধ্যে অন্যতম নামজারি কার্যক্রম সম্পন্ন করা এবং অনলাইনে বিবিধ মামলার শুনানিতে অংশগ্রহণ করার সুবিধা।

Post Views: 460

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত