আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেবা গ্রহীতাদের সহজে ভূমি সংক্রান্ত সেবা দিতে ভূমি অফিসের সকল কার্যক্রম ডিজিটাল করেছে বর্তমান সরকার। দালাল বা অসাধু কারো সাথে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্য তিনি এ পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমান খান, সদর উপজেলার এসিল্যান্ড নাইমা খানসহ অন্যান্যরা। শেষে অধিগ্রহণ-কৃত ভূমির মালিকদের চেক প্রদান করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত