Print

Broadcasting News Corporation

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৩ , ৮:৩২ অপরাহ্ণ | আপডেট: মে ২৩, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, সংগৃহীত চিত্র।

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর এর আমন্ত্রণে সরকারি সফরে মঙ্গলবার (২৩-৫-২০২৩) সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সফরকালে তিনি রয়াল সৌদি ল্যান্ড ফের্সেস কমান্ডার, রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পরবর্তীতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২৮ মে ২০২৩ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।

Post Views: 487

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত