Print

Broadcasting News Corporation

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দ্দৌলা চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৩ , ৯:৪১ অপরাহ্ণ | আপডেট: মে ২৩, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দ্দৌলা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ২৩ মে) সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ ফকির পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. রওশন আলীর নেতৃত্বে সদর মডেল থানার একদল চৌকস পুলিশ সদস্যদের রাষ্ট্রীয় সম্মান জানানোর পর জানাজার নামাজ শেষে ফকির পাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এসময় জানাজার নামাজে অংশ নেন , মরহুমের সহযোদ্ধা বন্ধু জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মু.জিয়াউর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলি কামাল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা চেম্বার্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ, দৈনিক গৌড় বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেন, মরহুমের বড়ভাই সাবেক কৃতি ফুটবলার আজিজুর রহমান চৌধুরী, মরহুমের সন্তান তানিম চৌধুরীসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Post Views: 590

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত