Print

Broadcasting News Corporation

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত

প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২৩ , ১০:৪৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৪, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শাহ রেজওয়ান হায়াত, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কার প্রাপ্তিকে তিনি তাঁর অন্তহীন কাজের স্বীকৃতি মনে করেন এবং এটি তাঁকে আরো নিবেদিত প্রয়াসে নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে মহাপরিচালক জানান। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান রংপুরের পিরগাছার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পুরস্কার হিসেবে তিনি ১টি ক্রেস্ট, সার্টিফিকেট ও ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ফজলুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।

Post Views: 429

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত