Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে ভৌগলিক নির্দেশক পণ্যের বাণিজ্যিকীকরণের চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক সেমিনার

প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২৩ , ১০:২৮ অপরাহ্ণ | আপডেট: মে ২৫, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভৌগলিক নির্দেশক পণ্যের বাণিজ্যিকীকরণের চ্যালেঞ্জ সমূহ উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর আয়োজিত শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্টার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ডেপুটি রেজিস্টার জিল্লুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যরা। সেমিনারে রেজিস্টার বলেন, সরকারের প্রচেষ্টায় জিআই পণ্য খিরসাপাত আম উৎপাদনকারী নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে অধিদপ্তরে উৎপাদনকারীদের না গিয়ে উৎপাদনকারীদের দোরগোড়ায় এসে সেবা প্রদানের উদ্বোধন হলো। জিআই পণ্য খিরসাপাত আমের ট্রাগিং প্রক্রিয়ার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম দেশ ও বিদেশী আরো ড্রাগিং হবে এবং উৎপাদনকারীরা ন্যায্যমূল্য পাবেন। ৪০ জন জিআই খিরসাপাত আম উৎপাদনকারীকে স্বীকৃতি প্রদানের লক্ষে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমচাষী ও উদ্যোক্তা ।

Post Views: 405

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত