Print

Broadcasting News Corporation

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৩ , ৮:০০ অপরাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৩, ৮:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক বাই-সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হারুন (৬০)। সে পত্নীতলা উপজেলার দিবর ইউপির খান্দই গ্রামের আব্দুল জব্বারের পুত্র। মঙ্গলবার সকালে নজিপুর – সাপাহার সড়কের মধইল পল্লী-বিদ্যুৎ এর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে সকালে বাড়ি থেকে বাই-সাইকেল যোগে কর্মস্থল মধইল বাজারে যাবার সময় মধইল পল্লী-বিদ্যুৎ এর সন্নিকটে আসলে একটি গরু বোঝাই ভুটভুটি (যন্ত্র চালিত স্থানীয় ভ্যান গাড়ি) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাই-সাইকেল আরোহী হারুনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ‌‌‌ দেব নিশ্চিত করেছেন।

Post Views: 567

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত