Print

Broadcasting News Corporation

মার্কিন ভিসা নীতি নিয়ে দেশের কৃষক খেতমজুরের কোন মাথা ব্যথা নাই

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৩ , ৮:১৮ অপরাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “মার্কিন ভিসানীতি নিয়ে সব দল ব্যক্তি-ব্যস্ত হয়ে পড়লেও দেশের কৃষক-খেতমজুরের কোন মাথাব্যথা নাই। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে না, দেশের শিক্ষা বাদ দিয়ে বিদেশে ছেলে-মেয়েদের পড়ায় না। তারা উদ্বিগ্ন বাজেটে কৃষকের জন্য কি আসছে। আইএমএফ-এর শর্ত মেনে কৃষিতে ভর্তুকি তুলে নেয়া হবে কিনা। ইতিমধ্যে জ্বালানির দাম বেড়েছে, সারের দামও বাড়িয়ে দেয়া হয়েছে। তারা যে এত কষ্ট করে দেশের মানুষের জন্য খাবার উৎপাদন করছে, সেই ধান-চাল, পিয়াজ-সবজির দাম তারা পাবে কিনা। পার্লামেন্টে এ নিয়ে কেউ কথা বলবে কিনা। কারণ ৬২% ব্যবসায়ীর পার্লামেন্টে কৃষক-খেতমজুর-গরিব মানুষ, গ্রামের মানুষের কথা হয় না। হয় কেবল দলের কথা, নেতা-নেত্রীর কথা। আর এ কারণেই কৃষকসহ সাধারণ মানুষ নির্বাচন-পার্লামেন্ট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। সংসদকে অর্থবহ করতে হলে সেখানে কৃষক-খেতমজুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।” মঙ্গলবার নাটোরে বিকেল ৪টায় কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড জাতীয় কৃষক সমিতির ৭ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন। জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরূল আহসান, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল মজিদ, উত্তরবঙ্গ চিনিকল আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. লোকমান হোসেন বাদল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজানসহ জাতীয় নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন জাতীয় কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক দিপংকর সাহা দিপু। সংবাদ বিজ্ঞপ্তির।

Post Views: 386

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত