Print

Broadcasting News Corporation

প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২৩ , ৯:৫৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে ব্রিহস্পতিবারত নির্বাচন কমিশন সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি (Iwama Kiminori) সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতকালে নির্বাচনের পদ্ধতি, নির্বাচনকালীন রোড ম্যাপ কি, সীমানা নির্ধারণ, নির্বাচনের দিন কিভাবে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করা হয়, নির্বাচনের সাথে যুক্ত কারা এবং তারা কিভাবে কাজ করে এসব বিষয় রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান। প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে রোড ম্যাপ তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কমিশন কর্মপরিকল্পনা গ্রহণ করছে এবং প্রতিটি ধাপ নির্ধারিত তারিখ অনুযায়ী এগোচ্ছে। সীমানা নির্ধারণ বিষয়ে অল্প কিছু এলাকাতে পরিবর্তন করতে হবে এবং সে পরিবর্তনের কাজও শেষ পর্যায়ে বলে তিনি জানান। ভোটের দিন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ, আইন-শৃঙ্খলা বাহিনী কিভাবে কার্যক্রম পরিচালনা করে তার বিস্তারিত তুলে ধরে সিইসি। তিনি বলেন, কিছুদিন আগে আমরা গাজীপুরে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছি। কোনো সমস্যা হয়নি, আগামী জাতীয় নির্বাচনও আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারব বলে আশা করি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচন উপলক্ষ্যে বিদেশি পর্যবেক্ষক পাঠানো বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচন কমিশনার জানান, আমরা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবো। পর্যবেক্ষক দল আসলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এক্ষেত্রে জাপানকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করেন প্রধান নির্বাচন কমিশনার। এ বৈঠকের সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Post Views: 686

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত