Print

Broadcasting News Corporation

মানহীন বই যেন ই-লাইব্রেরীতে স্থান না পায় সেদিকে সতর্ক থাকতে হবে

প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৩ , ৫:১৬ অপরাহ্ণ | আপডেট: জুন ৪, ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, স্মাট বাংলাদেশ গড়ার অন্যতম উপাদান স্মার্ট গ্রন্থাগার তৈরি ও পাঠকদের যুগোপযোগী সেবা প্রদানের মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণে ইবুকের কোনো বিকল্প নেই। আমরা পর্যায়ক্রমে কাগজের পৃষ্ঠায় মুদ্রিত বইগুলোকে ইবুকে রূপান্তরের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে ইবুককে পাঠকের জন্য আকর্ষণীয় ও সহজলভ্য করা হবে। প্রতিমন্ত্রী রবিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গণগ্রন্থাগার অধিদপ্তর ও চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উদ্যোগে ‘স্মার্ট গ্রন্থাগার বিনির্মাণে ই-লাইব্রেরির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কাগজের বইকে ইবুকে রূপান্তরের ক্ষেত্রে যাতে মানসম্পন্ন বইসমূহকে অগ্রাধিকার দেয়া হয় সে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। কোনক্রমেই মানহীন বই যাতে এতে স্থান না পায় সেদিকে সতর্ক নজর রাখতে হবে। প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গণগ্রন্থাগার অধিদপ্তর ও প্রকাশকসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান। সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান ও সাবেক রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী।

Post Views: 750

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত