Print

Broadcasting News Corporation

বান্দরবান রিজিয়ন পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৩ , ১০:৪৮ অপরাহ্ণ | আপডেট: জুন ৪, ২০২৩, ১০:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি রবিবার (০৪ জুন ২০২৩) পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করেন। পরিদর্শন-কালে তিনি বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সকলস্তরের সেনাসদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি শনিবার (৩ জুন) বান্দরবানে গমন করেন এবং রবিবার (৪ জুন) পরিদর্শন শেষে ঢাকায় প্রত্যাবর্তন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, বিজিবি মহাপরিচালক এবং ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও ২৪ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সামরিক কর্মকর্তা; জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধানের এ সফর পার্বত্য চট্টগ্রামের সকলস্তরের সেনা সদস্যদের মনোবল সুদৃঢ় করবে এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের অনুপ্রেরণা যোগাবে।

Post Views: 473

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত