Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ১০:৩৭ অপরাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। নজিপুর-ধামইরহাট সড়কের মোবারকপুর এলাকায় শুক্রবার দিনগত রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ৪জন ডাকাতকে আটক করে। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও পরে শনিবার আরো এক জন ডাকাতকে আটক করে। আটক ডাকাতদের কাছ থেকে পুলিশ ডাকাতির সরঞ্জামাদি সহ বিদ্যুতের ট্রান্সফরমার চুরির যন্ত্রপাতি উদ্ধার করেছে। আটক ডাকাতরা মহাদেবপুর উপজেলার রাইগা বামনকুড়ি গ্রামের রুহুল আমিনের পুত্র সাকিব হোসেন (২২), ধামইরহাট উপজেলার রসপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শাহিন(২৬),গাড়া গ্রামের মৃত হুরমত আলীর পুত্র মোক্তার হোসেন (৩৬), পাটিআমলাই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র আসরাফুল ইসলাম (৩২) ও মহাদেবপুর উপজেলার বসাইল গ্রামের আব্দুল মান্নানের পুত্র মোঃ মন্টু(৩৫), । এসময় পাটিআমলাই গ্রামের ইকাই এর পুত্র সামাদুল ইসলাম (৩৫), গগনপুর গ্রামের জাইদুল ইসলাম (৪০) এবং ধামইরহাট উপজেলার বিহারিনগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র সামসুল সহ আরো ৪/৫ জন পালিয়ে যায় বলে থানা সূত্রে জানা গেছে। এ বিষয়ে রবিবার পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামিদের কোট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Post Views: 587

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত