Print

Broadcasting News Corporation

পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের রাজন সাহা আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এ অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা যায়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাজন সাহার পেঁয়াজের আড়তকে বেশি দামে পেয়াজ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ৭৫/৮৫/৮৮/৯০ টাকা কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করা হয়। যার ফলে পেঁয়াজের বাজারে অরাজকতা সৃষ্টি হয়। অভিযানে হাজী আমিন উল্লাহ পেঁয়াজের আড়তকে ন্যায্য মূল্যে পেয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা-কালে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা ।

Post Views: 653

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত