Print

Broadcasting News Corporation

ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার পদে চাকরি : প্রতারক হতে সাবধান

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সার্ভেয়ার পদে চাকরির নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবি করা হচ্ছে, এই তথ্য জানিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে সোমবার একটি সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের ১৪তম গ্রেডের সার্ভেয়ার পদে ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে বর্ণিত পদে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয় হতে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করে শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। কাজেই প্রার্থীদের কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। কেউ অর্থ দাবি করলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, মোবাইল নম্বর : ০১৮১৯৬৯৮১২৮ এর সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

Post Views: 443

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত