Print

Broadcasting News Corporation

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২৩ , ১০:৪০ অপরাহ্ণ | আপডেট: জুন ৭, ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুধবার সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। প্রতিমন্ত্রী সিলেটের ওসমানীনগরে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দর উদ্বোধনের জন্য আজ সকালে সিলেটে পৌঁছে দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থেকে সরাসরি সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহতদের চিাকৎসার খোঁজখবর নেন। এসময় তিনি জানান, সরকার দ্রুত নিহতদের চিহ্নিত করে পরিবারের নিকট হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে এবং দাফন কাফনের ব্যবস্থা করছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সরকার থাকবে জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আজ ভোরে সিলেটের সড়ক দুর্ঘটনায় ১১ জন নির্মাণ শ্রমিক নিহত হন এবং ২০ জনের মতোআহত হন।

Post Views: 443

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত