Print

Broadcasting News Corporation

ভ্যান চালক হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২৩ , ৫:১৭ অপরাহ্ণ | আপডেট: জুন ১১, ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে ভ্যান চালক রেজাউল হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন এবং প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে ও মানববন্ধন কর্মসূচিতে লিখিত বক্তব্যে আদিল উদ্দিন বলেন, পূর্ব-শত্রুতার জেরে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারী সদর পৌরসভার মুরারীদহ গ্রামের রেজাউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে ১২ ফেব্রুয়ারী সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাত করে নিহতের স্ত্রী আনজিরা খাতুন মামলা দায়ের করেন। পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বসির উদ্দিন এ হত্যা কাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে গ্রেফতারকৃত আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। মামলায় বসির উদ্দিন, মঞ্জুরুল আলম, আক্তার ও রঞ্জিত এই ৪ জনের নামে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ ১৩ বছরেও বিচারকার্য শেষ না হওয়ায় পরিবার ও এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আসামীরা জামিনে বেরিয়ে মামলার বাদীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে বিচারের দাবি করেন তারা। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে তারা একই দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। বক্তারা অবিলম্বে ভ্যান চালক রেজাউল হত্যার বিচার দাবি করেন।

Post Views: 528

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত