Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব কার্নিভাল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২৩ , ৬:৪০ অপরাহ্ণ | আপডেট: জুন ১৯, ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সোমবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জেলা কাব কার্নিভাল। চাঁপাইনবাবগঞ্জ শহরের হর্টিকালচার সেন্টারে এ আয়োজনে জেলার ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক কাব স্কাউট সদস্য ও শিক্ষকরা অংশ নেন। সকালে স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় হওয়া কাব কার্নিভালে দিনভর শিক্ষার্থীরা স্কাউটসের মৌলিক দীক্ষা গ্রহণের পাশাপাশি নানা রকম খেলাধুলায় অংশ গ্রহণ করে। কাব কার্নিভালে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী উপজেলা শিক্ষা পরিমল কুমার কুন্ডু, জেলা স্কাউটসের সহ-সভাপতি মোসফিকুর রহমান, জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদসহ অন্যান্যরা।

Post Views: 361

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত