Print

Broadcasting News Corporation

কর্মকর্তা কর্মচারীদের সেবার মান বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২৩ , ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: জুন ২৬, ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষা মন্ত্রণালয়ের দফতর-সংস্থা ও প্রতিষ্ঠান পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা মেনে সঠিকভাবে দায়িত্ব পালন করে সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৩টি দপ্তর-সংস্থার সঙ্গে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোলেমান খান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ অনুষ্ঠানে দপ্তর ও সংস্থাগুলোর প্রধান এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সকল পর্যায়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে আসা এবং আগামী বছরটা আমরা কী করবো, কী অর্জন করতে চাই, কতটুকু অর্জন করতে চাই সেগুলো নিয়ে আমরা ভাবছি। সেই পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন পরিকল্পনা আছে তার আলোকে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করি। সেই লক্ষ্যপূরণে আপনারা দক্ষতা প্রয়োগ করে কাজ করেন। শুধু পুরস্কার পেয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া নয়, সবাই যেন নিজের সেরাটুকু দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করি।

Post Views: 549

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত