Print

Broadcasting News Corporation

বৈধপথে রেমিটেন্স প্রেরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২৩ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৭, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ক্যানবেরা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৈধপথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে শুক্রবার (১৪ জুলাই) বাংলাদেশ হাই-কমিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল সিডনির উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মুল-প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মমতা বি চৌধুরী। এসময় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর মোঃ সালাহউদ্দিন প্রবাসীদের ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার আহবান জানান। তিনি প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সেমিনারে উপস্থাপন করেন। সেমিনারে বক্তারা বলেন, বৈধ চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণের মাধ্যমে তাঁরা নিজেরা ও দেশ উপকৃত হচ্ছে। বক্তারা উল্লেখ করেন, প্রবাসীদের অবদানকে উৎসাহিত করতে ২০১৯ সাল হতে বাংলাদেশ সরকার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের ওপর সরাসরি নগদ প্রণোদনা প্রদান করছে। বর্তমানে ২.৫% হারে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রবাসীরা সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের কল্যাণার্থে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

Post Views: 501

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত