Print

Broadcasting News Corporation

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির প্রতিনিধি দলের মতবিনিময়

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে সারাদেশে স্থানীয় সরকার দিবস পালনের প্রস্তুতি হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শরীফ কামাল। এছাড়াও সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এ সময় ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোশাররফ হোসেন টিটুসহ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন। সারাদেশে প্রতিবছর স্থানীয় সরকার দিবস পালনের বিষয়ে মন্ত্রীসভার অনুমোদন পাওয়ার প্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার দিবস পালিত হবে। এ বছর আগামী ৫ সেপ্টেম্বর দিবসটি পালন করা হবে।

Post Views: 551

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত