Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১, ২০২৩ , ৫:১৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১, ২০২৩, ৫:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক এর আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা বুধবার উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পালের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছা: রোমানা আফরোজ এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (সেলফ) এস এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অশ্বিনী কুমার, পুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা,বাকের সিমা পারভীন প্রমুখ। এসময় কমিটির অন্যান্য সদস্যবর্গ, সূধীজন উপস্থিত ছিলেন।

Post Views: 410

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত