Print

Broadcasting News Corporation

জনগণ উন্নয়ন ও শান্তির পক্ষে থাকবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২৩ , ৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৫, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংগৃহীত চিত্র।

পোরশা, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জনগণ আগুন সন্ত্রাসীদের সাথে নয়, উন্নয়ন ও শান্তির সাথে থাকবে। রবিবার (৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) নওগাঁর বড়গ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুলিশ হত্যা করে তাদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। তিনি বলেন, আমরা শান্তি চাই, এই দেশটাকে সুখি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই।
দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দিবেন নাকি যিনি বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করেছেন তাঁর পক্ষে থাকবেন সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে। ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এবং ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশীদ।

Post Views: 405

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত