Print

Broadcasting News Corporation

খসরু চৌধুরীর নেতৃত্বে উত্তরায় অবরোধ বিরোধী মিছিল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৩ , ৮:১২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিহত করতে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরীর নেতৃত্বে সমাবেশ, মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৬নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত মিছিল করেন তারা। মিছিল পূর্ব সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এদের প্রতিহত করতে আমরা মাঠে আছি। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপ-তৎপরতা প্রতিহত করতে গত ২৯ অক্টোবর থেকে উত্তরায় আমার নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছে। আমরা ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় আমরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছি। আমরা সতর্ক আছি। আন্দোলনের নামে কোনও নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে লুটপাট, দুর্নীতি আর মানিলন্ডারিং করে। তারা এতিমদের টাকা মেরে খায়। আওয়ামী লীগ মানেই স্বাধীনতার পক্ষের শক্তি, আওয়ামী লীগ মানেই অর্থনৈতিক মুক্তি।

Post Views: 521

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত