Print

Broadcasting News Corporation

সেপটিক ট্যাংকে মাটি চাপা দেওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৩ , ৯:০৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দেবীগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতরে মাটি চাপা দেওয়া অবস্থায় চিন্তা মনি (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চিন্তা মনি পৌর শহরের দুই নাম্বার ওয়ার্ডের মধ্যপাড়ার মৃত ধরনী ঋষির স্ত্রী। তিনি বাসায় একা থাকতেন। তার একমাত্র মেয়ে রেনু ঢাকায় থাকেন। গত ৫ দিন থেকে চিন্তা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার স্থানীয়রা বাসায় খোঁজ নিতে এসে সেপটিক ট্যাংকের আশপাশে সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের ঢাকনা সরালে মাটি ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মাটি সরালে চিন্তা মনির মরদেহ দেখতে পাওয়া যায়। সেপটিক ট্যাংকের পাশেই টিউবওয়েল ও রান্নার চুলা ছিল। টিউবওয়েলের ব্যবহৃত পানি সেই সেপটিক ট্যাংকে গিয়ে পড়ত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

Post Views: 455

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত