Print

Broadcasting News Corporation

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৩ , ৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে লাবিব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে কয়েকজন শিশুর সাথে খেলা করছিলো লাবিব। সকলের অজান্তে পড়ে যায় যায় পুকুরের পানিতে। এ সময় এক শিশু বাড়িতে গিয়ে লাবিব পানিতে পড়ে যাওয়ার খবর দিলে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী পানিতে ডুবে শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 409

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত