Print

Broadcasting News Corporation

খেজুর বাগানস্থ ২টি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করলেন স্পীকার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৩ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বাংলাদেশ জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগানস্থ ৩৩/১১ কেভি ১৬/২০ এমভিএ ০২টি বিদ্যুৎ উপকেন্দ্রের শুভ উদ্বোধন করেন। এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বিদ্যুৎকেন্দ্র দুইটি জাতীয় সংসদের সার্বিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় তিনি বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তিগত বিষয়ে খোঁজ নেন এবং কেন্দ্র দুইটি পরিচালনায় নিরাপত্তাজনিত বিষয় জোরদারকরণের উপর গুরুত্বারোপ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিবগণ এবং গনমাধ্যম কর্মীগণ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 388

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত