Print

Broadcasting News Corporation

শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৩ , ৬:২৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে। বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও সামাজিক অগ্রগতি। যার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলেছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার। সোমবার (১৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকালে রাজধানীর উত্তরায় অবরোধ বিরোধী মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি উত্তরার জসিমউদ্দন থেকে শুরু হয়ে বিমানবন্দর গিয়ে শেষ হয়। মো. খসরু চৌধুরী বলেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বকে বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে যখন রাস্তায় নামে, তখন দেশের মানুষ আতঙ্কিত থাকে। সেই আতঙ্কিত মানুষকে শক্তি ও সাহস জোগানোর জন্য আমাদের মাঠে থাকতে হবে। ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খসরু চৌধুরী বলেন, শেখ হাসিনা দক্ষিণ এশিয়াসহ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন। শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহংকার। আমাদের সকলের অনুকরণীয় দৃষ্টান্ত। সংবাদ বিজ্ঞপ্তির।

Post Views: 460

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত