Print

Broadcasting News Corporation

বাংলাদেশ বিমান বাহিনীর ৭০তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২৩ , ১১:১৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনীর ৭০তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ফ্লাইট সেফটি ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নাইজেরিয়া বিমান বাহিনীর সর্বমোট ১৯ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মির্জা মোঃ জুবাইর হোসেন, জিডি(পি) কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি এবং সার্টিফিকেট’ প্রদান করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-গণসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 376

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত