Print

Broadcasting News Corporation

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৩ , ১২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম আনোয়ার হোসেন হৃদয় (২০) সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নয়া মিয়া মিস্ত্রী বাড়ির মো.বাহার মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার এলাকায় তার মৃত্যু হয়। নিহতের ফুফাতো ভাই চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিন উদ্দিন শামীম বলেন, সে পেশায় একজন মাটি কাটার এক্সেবেলেটর চালক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নেন। বুধবার সকালে তাকে বসুরহাট প্রাইভেট হাসপাতালে আনা হয়। তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট এলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার প্লাটিলেট ৪৫ হাজারের নিচে নেমে গেলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ প্রথম কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫জন।

Post Views: 434

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত