Print

Broadcasting News Corporation

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৩ , ১২:০৭ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মই, সেলাই রেন্স, স্ক্রু ড্রাইভার, প্লাস, ব্যাগ উদ্ধার করা হয়। নিহত কামাল হোসেন (৩৫) জেলার সদর উপজেলার চন্দ্রপুর এলাকার বুলুয়া কলোনির পলাশ কাউন্সিলরের বাড়ির মৃত এমাম হোসেনের ছেলে। বৃহস্পতিবার ((১৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার নদোনা ইউনিয়নের কালুয়াই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতের কোনও এক সময়ে উপজেলার নাদোয়া ইউনিয়নের কালুয়াই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামাল পিলার থেকে টাইলসের রাস্তার ওপর পড়ে মারা যায় । ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে টাইলসের রাস্তায় পড়ে তার মৃত্যু হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাতে ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় একদল চোর। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়লে মুখ থেঁতলে মারা যায় সে। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

Post Views: 686

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত