Print

Broadcasting News Corporation

পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছে রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২৩ , ৩:২২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৮, ২০২৩, ৩:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শনিবার (১৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) পার্টির নমিনেশন ফরম গ্রহণ করেছেন। এছাড়াও নুর আহমদ বকুল—মেহেরপুর—০২ (গাংনী—মেহেরপুর), সংসদ সদস্য— এড. মুস্তফা লুৎফুল্লা— সাতক্ষীরা—০১ (তালা— কলারোয়া), প্রাক্তন সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান নড়াইল—০২ (লোহাগাড়া—নড়াইল), প্রাক্তন সংসদ সদস্য টিপু সুলতান বরিশাল—০৩ (বাবুগঞ্জ—মুলাদী), ইব্রাহীম খলিল নাটোর—০১ (লালপুর—বাগাতিপাড়া), সবদুল হোসেন খান যশোর—০৪ (বাঘারপাড়া—অভয়নগর), জাকির হোসেন পাবনা—০৫(সদর), হাজি বশিরুল আলম কক্সবাজার—০১ (চকোরিয়া—পেকুয়া), মোঃ জহুরুল হক টুটুল বরিশাল—০২ (উজিরপুর—বানারীপাড়া), মুজিবর রহমান কুষ্টিয়া—০১ (দৌলতপুর), করম আলী ঢাকা—১ (দোহার—নবাবগঞ্জ), গোলাম নওজব পাওয়ার চৌধুরী টাঙ্গাইল—০৭ (মির্জাপুর), এড. নজরুল ইসলাম নড়াইল—০১ (কালিয়া—নড়াইল) মনোনয়ন ফরম উত্তোলন অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশ্যে জননেতা রাশেদ খান মেনন বলেন, আসন্ন দ্বাদশ নির্বাচনকে দেশের গণতন্ত্র সংবিধান রক্ষার বর্তমান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। মেনন আরও বলেন, বিএনপি—জামাত আমেরিকার প্রেসক্রিপশনে আন্দোলন করতে যেয়ে এখন আমছালা দুইই হারানোর পর্যায়ে পৌঁছেছে। এখনও সময় আছে দেশের গণতন্ত্র প্রক্রিয়ায় সামিল হতে চাইলে নিঃশর্তে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। দেশের অপরাপর সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণকে দ্বাদশ নির্বাচনকে সুষ্ঠু প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তির।

Post Views: 567

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত