Print

Broadcasting News Corporation

ওয়ার্কার্স পার্টির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার কমিটি গঠন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২৩ , ৫:৫৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার (২০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচন কমিটির অনুষ্ঠিত সভায় এক প্রস্তাবে বলেছে দ্বাদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত ও বানচাল করার জন্য বিএনপি—জামাত সহযোগীদের আগুন সন্ত্রাস বিশেষ করে জামালপুর ও টাঙ্গাইল রেলওয়ে বাগিতে আগুন এবং হরতাল অবরোধের সাফল্যের প্রমাণ হিসাবে প্রতিদিন বাস—লেগুনা—সিএনজিতে আগুন দেয়ার ঘটনাকে ২০১৪ সালের নির্বাচন-কালীন ঘটনাবলীর কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। সভায় প্রস্তাবে বলা হয় তাদের এই নাশকতামূলক কাজকে মোকাবিলা করে জনগণ নিশ্চিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সফল করবে ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে পার্টি সকল সদস্যসহ দেশবাসীকে বিএনপি—জামাত সহযোগীদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াবার আহবান জানান হয়। সভায় দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনার জন্য নিম্নলিখিত কমিটি গঠন করা হয়। সার্বিক নির্বাচন মনিটরিং কমিটি দায়িত্বে পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। নির্বাচন কমিশনে যোগাযোগ ফোকাল পারসন পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান। নির্বাচন তহবিল পরিচালনা দায়িত্ব কমরেড তপন দত্ত চৌধুরী। প্রচার ও প্রকাশনার দায়িত্ব কমরেড দীপংকর সাহা দিপু। মিডিয়া দায়িত্বে কমরেড মোস্তফা আলমগীর রতন। সংবাদ বিজ্ঞপ্তির।

Post Views: 359

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত