Print

Broadcasting News Corporation

আলোচনা সংবিধানসম্মত হতে হবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২৩ , ৮:১১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন করবে না বা নির্বাচন বাদ দিয়ে গেল; তারা নির্বাচন থেকে ছিটকে যাবে। আলোচনা হতে পারে; তবে সেটি সংবিধানসম্মত হতে হবে। সোমবার (২০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত Francisco de Asis Benitez Salas এর সাথে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অবরোধ-হরতালের ঘোষণা আছে, বাস্তব চিত্রে নাই। উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন পেপার উত্তোলন ও জমা হচ্ছে। ঢাকার উৎসব এক রকম। ঢাকার বাইরে একটু বেশি। নির্বাচনি এলাকার মানুষ আগ্রহ করে দেখছে, তাদের এলাকায় কোন কোন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে। সংসদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন; অন্যসব নির্বাচন থেকে এটি আলাদা। এতে মানুষের আগ্রহ আছে। যথাসময়ে নির্বাচন হবে। এটিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রতিমন্ত্রী জানান, স্পেনের রাষ্ট্রদূতের সাথে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিল নির্বাচনে ‘বি’ ক্যাটেগরিতে স্পেন বাংলাদেশের সমর্থন চেয়েছে। বাংলাদেশও আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটেগরিতে স্পেনের সমর্থন চেয়েছে। বাংলাদেশ স্পেনের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তারা বাংলাদেশে মিলিটারি ও পুলিশ সেক্টরে কাজ করছে। বাংলাদেশের গার্মেন্টস পণ্য ইম্পোর্টের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ চারটি দেশের মধ্যে স্পেন অন্যতম। এছাড়া বাংলাদেশের এগ্রিকালচার ও পাওয়ার সেক্টরেও স্পেন কাজ করছে। রাষ্ট্রদূত বলেছেন, মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভালো করছে। তিনি আশা করেন, বাংলাদেশ মেরিটাইম সেক্টরে আগামী দিনে বড় জায়গা করে নিবে। উল্লেখ্য, আইএমও’র সদস্য ১৭৪ দেশ। আইএমও-তে দু’বছর পর ৪০ সদস্যের গভর্ণিং বডি গঠিত হয়। ৪০ সদস্যের মধ্যে ‘এ’ এবং ‘বি’ ক্যাটেগরিতে ১০টি করে ২০টি এবং ‘সি’ ক্যাটেগরিতে ২০টি পদে নির্বাচন, মনোনয়ন হয়।

Post Views: 407

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত