Print

Broadcasting News Corporation

কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিরের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২৩ , ৮:৩১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ মুরব্বি আব্দুল বাছিরের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার (২০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মরহুম আব্দুল বাছির কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার পাশাপাশি অনেক সামাজিক ও উন্নয়নমূলক কাজ করেছেন। শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Post Views: 627

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত