ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর পাসের হার ৭০ দশমিক ৪৪ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে আছেন। এই শিক্ষাবোর্ডের অধীনে চার জেলা থেকে পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ৫৩ হাজার ৪২৬ জন। এদের মধ্যে মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৫০৩ জন। পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। ছেলে পাস করেছে ২৪ হাজার ৯২৩ জন। পাসের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে ফলাফলের দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে ময়মনসিংহ নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এ কলেজ থেকে এক হাজার ২৪৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে এক হাজার ২২৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৪৪ জন। পাশের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ৫৩ হাজার ৪২৬ জন। ফেল করেছেন ২৮ হাজার ৩২৫ জন। যেখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৪৪ শিক্ষার্থী। তিনি আরও বলেন, পাশের হার এবং জিপিএ-৫ এর দিক দিয়ে মেয়েরা এগিয়ে। মেয়েরা জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৩৯ জন। ছেলেরা জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৪০৫ জন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত