Print

Broadcasting News Corporation

মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২৩ , ৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর ওয়ালিউর রহমান এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে সাহসিকতার স্বাক্ষর রাখেন। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বুধবার সাড়ে ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Post Views: 389

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত