Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩০, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাত ৯টার দিকে জেলা শহরের আদালত সংলগ্ন জেলা নির্বাচন অফিসের পেছনের দেয়ালে এই ককটেল বিস্ফোরণ হয়। নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে দুটি অংশে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন অফিস ও এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দা মো. যুদ্ধ বলেন, নির্বাচন অফিসের গা ঘেঁষে আমার তুলার দোকান। পৌনে ৯টার দিকে কয়েকজন যুবককে আমার দোকানের সামনে দিয়ে নির্বাচন অফিসের পেছন দিকে যেতে দেখি। তার কিছুক্ষণ পরই পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচন অফিসের সীমানা প্রাচীরের দেয়ালে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় নির্বাচন অফিসের কোন ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনাও ঘটেনি। নির্বাচন অফিসসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নির্বাচনকে ঘিরে আতঙ্ক ছড়াতেই এমন কাজ করা হতে পারে। এ ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পুলিশের একটি দল সার্বক্ষণিক জেলা নির্বাচন অফিসের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।

Post Views: 726

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত