ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কুমিল্লা অঞ্চলের রামগঞ্জের উৎপত্তিস্থল থেকে নোয়াখালীসহ সারা দেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত। শনিবার ( ২ ডিসেম্বর) সকাল ৯ টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দূরে কুমিল্লা অঞ্চলের রামগঞ্জে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে এই ভূ কম্পনের মাত্রা মাঝারি মানের বলে জানায় নোয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আরজুল ইসলাম। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো নোয়াখালী কেঁপে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিক কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।’
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত