Print

Broadcasting News Corporation

আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিক্যাল এর অন্তর্ভুক্তি করণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৩ , ৮:৩৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিক্যাল (ইউসিএভি) অন্তর্ভুক্তি করণ অনুষ্ঠান সোমবার ((৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন ফরোয়ার্ড বেস, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। অন্তর্ভুক্তি-কৃত আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিক্যালসমূহের মাধ্যমে চলমান যেকোনো অপারেশন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। ফলশ্রুতিতে আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিক্যাল এর অর্ন্তভূক্তিকরণ বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখবে। অর্ন্তভূক্তিকরণ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, বিদেশি কূটনৈতিক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ছবি ও তথ্যসূত্র:আইএসপিআর।

Post Views: 529

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত