Print

Broadcasting News Corporation

সমৃদ্ধ দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৩ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
আবুল হাসানাত আবদুল্লাহ্, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, একটি নিরাপদ ও উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। আবুল হাসানাত আবদুল্লাহ্ শুক্রবার বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়-কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূলের মাধ্যমে শোষণ-মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে সকলের সহায়ক ভূমিকা অপরিহার্য। এতে করে আমরা বঙ্গবন্ধুর আত্মনির্ভরশীল সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সক্ষম হবো। বিএনপি-জামায়াত জোট অসহযোগ আন্দোলনের নামে দেশকে পিছনের দিকে ঠেলে দিতে চায়। তিনি এসব অশুভ শক্তির বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Post Views: 364

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত