Print

Broadcasting News Corporation

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ , ৯:৩০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার শিবগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শিবগঞ্জ সংবাদদাতা মোহা: সফিকুল ইসলামের আয়োজনে রবিবার (২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেল চারটায় শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তসলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা আতিকুল ইসলাম আজম, নাচোল সংবাদদাতা হাসানুজ্জামান ডালিম। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটানো অতিথিরা।

Post Views: 681

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত